বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পদত্যাগ করেছেন ছুটিতে থাকা বিচারপতি শাহেদ নূরউদ্দিন

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর ছুটিতে থাকা হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান চলমান। সুপ্রিম কোর্ট প্রশাসন আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকা গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন।

জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যাওয়া এ বিচারক ২০১৯ সালের ২১ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০২১ সালে তার নিয়োগ স্থায়ী হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কয়েকজন বিচারকের পদত্যাগের দাবি ওঠে। এর প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর শাহেদ নূরউদ্দিনসহ ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com