বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সন্ধ্যা থেকে ঢাকায় যৌথ বাহিনীর টহল -প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো ঢাকা এবং যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা টহল (পেট্রোলিং) বাড়াবো।  যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল আজকে সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।
প্রেস সচিব বলেন, ‘এটি যৌথভাবে টহল দেওয়া হবে। পুলিশ, আর্মি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবে।’
শফিকুল আলম বলেন, ‘অনেক জায়গায় চেকপোস্ট বসবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com