বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আল্লাহকে ক’টু’ক্তি করায় কলেজ ছাত্র অন্তর মজুমদার আটক

ভারত-পাকিস্থান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট খেলার ম্যাচ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আল্লাহকে কটুক্তি করায় কলেজ শিক্ষার্থী অন্তর মজুমদারকে আটক করেছে পুলিশ।

আটককৃত অন্তর মজুমদার কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পিপলকরার বিধান মজুমদারের ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের ৫নং ওয়ার্ড চৌধুরীপাড়ায় অবস্থিত ফুফু সবিতা নন্দির বাসা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, অন্তর মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে (২৩ ফেব্রুয়ারি) রোববার ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেট ম্যাচ চলাকালীন অবস্থায় Antar Mozumder নামক ফেসবুক আইডি থেকে আল্লাহকে কটুক্তি করে একটি মন্তব্য করা হয়। এরপর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলে মুসলমান ধর্মালম্বীরা।

এরপর নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় অন্তর মজুমদার ক্ষমা প্রার্থনা করেন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com