বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সৌদিতে স্ট্রোক করে হাজীগঞ্জের প্রবাসী মেহেদী কাজীর মৃ/ত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী

সৌদিতে স্ট্রোক করে  প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মেহেদী কাজী মৃত্যু

সৌদিতে নিজ বাসায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মেহেদী কাজী (২২) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা।

নিহত মেহেদী কাজী হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের কাজী বাড়ির সাইফুল কাজীর ছেলে।

জানা যায়, সৌদিতে শনিবার (০১ মার্চ) রাতে নিজ বাসায় স্ট্রোক করে মারা যান মেহেদী । মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মেহেদীর পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম। নিহত মেহেদীর মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
নিহত মেহেদী কাজীর পরিবার  সরকারের সহযোগিতা কামনা করছেন ছেলের লাশ দেশে আনার জন্য।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com