বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
হাজীগঞ্জ উপজেলাধীন ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ৩ শত অসহায় গরীব ও মধ্যবিত্তদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার হোসেন নসু।
ইফতার সামগ্রী মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, খেসারির ডাল, চিড়া, মুড়ি, খেজুর, ট্যাং, পেঁয়াজ, আলু, চিনি, বেসন ইত্যাদি পণ্য সামগ্রী। মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও তিনি অংশগ্রহণ করেন।
এবং এই ইফতার সামগ্রী পৌঁছে দেন আক্তার হোসেন নসুর একমাত্র সন্তান ইউসুফ আরাফাত।
আক্তার হোসেন নসু জানান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করি, এবং আমার মৃত বাবাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করুন। সেই সাথে অসহায় দরিদ্র সকল মানুষের পাশে আমি সব সময় ছিলাম এবং থাকবো। সকলের দোয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই সবার মাঝে।
আল্লাহ যদি তৌফিক দেয় প্রতিবছরের মানুষের পাশে থাকবে এবং এই কাজ আমার অব্যাহত থাকবে