বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

স্বামী অসুস্থের কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি চাইলেন দীপু মনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বামী অসুস্থের কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন জুলাই-আগস্ট ছাত-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে আটক আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৩০) এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।”

উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com