বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ পূর্ব ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নুর মোহাম্মদ পাটোয়ারী

হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আদিল মোল্লা।

বিদ্যালয়ের শিক্ষিকা কোহিনূর আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা ফাতেমা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে যেমন বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম, তেমনি অভিভাবকদেরও সচেতন অংশগ্রহণ প্রয়োজন।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মাঝে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হক,সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন জাহিদ,ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন পাটোয়ারী,সহকারী শিক্ষক মোঃ আব্দুল আউয়াল,বিদ্যালয়ের জমিদাতা সদস্য হাবিবুর রহমান মোল্লা,সাবেক প্রধান শিক্ষক সহিদুল্লাহ ও রফিকুল আলম মজুমদার,সমাজসেবক মোঃ রফিকুল আলম মজুমদার,অভিভাবক সদস্য মোঃ মহসিন মোল্লা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ঘটায়। বিশেষ করে শিক্ষার্থী সারিয়া আমিন আশয়ার আবৃত্তি দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যা শিশুদের মাঝে চরম উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সৃষ্টি করে।

এছাড়াও, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বসরীকে বদলিজনিত কারণে একটি বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানটি শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com