বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে এসকে এয়ার ইন্টারন্যাশনালের আয়োজনে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নুর মোহাম্মদ পাটোয়ারী :

হাজীগঞ্জে এসকে এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আয়োজনে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে আলহাজ্ব কবির হোসাইন পাটোয়ারী সভাপতিত্বে শনিবার (৩ মে ) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে চলতি বছর হজ্জ অংশগ্রহণকারীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিতির মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন মাসআলা উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের সমাধানমূলক জবাব দেন, বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাখাওয়াত হোসেন মিয়াজী । এসময় তিনি হজ্জে অংশগ্রহণকারীদের কল্যাণ এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করেন।

এর আগে সভাপতির বক্তব্যে কবির হোসেন পাটোয়ারী হজ্জের বিভিন্ন দিক এবং সৌদিআরবে ইবাদত, যোগাযোগ ও থাকা-খাওয়াসহ বিস্তারিত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং হজ্জে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বক্তব্য শেষে তিনি হজ্জে অংশগ্রহণকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এসকে এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হজ্জ্ব ম্যানেজার মো.গিয়াস উদ্দিন পাটোয়ারী উপস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অতিথিদের বক্তব্য রাখেন, বিশিষ্ট্য ইসলামী আলোচক আবু সালেহ, অভিজ্ঞ মোয়াল্লেম আমিনুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে আলহাজ্ব হারুনুর রশিদ পাটোয়ারী সহসভাপতিত্বে উপস্থিত ছিলেন : ফখরুল ইসলাম পাটোয়ারী, আব্দুর রহমান রুবেল, আলহাজ্ব শাহ আলম প্রমুখ।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এসকে এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে চলতি হজ্জে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ট্রাভেল্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দীর্ঘ দিন ধরে এসকে এয়ার ইন্টারন্যাশনাল সুনামে সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। তারা আন্তরিকভাবে হজ্জ্ব যাত্রীদের সেবা প্রদান করে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও ১ হাজার ৪৭ জন হজ্জ্ব যাত্রীদের নিয়ে ৮ তারিখ থেকে যাত্রা শুরু করবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com