বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিনঃ
চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোর ধান ও চাউল অভিযানের উদ্বোধন করা হয়েছে। শাহরাস্তি উপজেলা এল এস ডি কর্তৃক এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
সোমবার (৫ মে ২০২৫) সকালে রাগৈ এলাকার প্রান্তিক কৃষক রুহুল আমিনের ধান সংগ্রহের মধ্যদিয়ে অভিযানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেসবাহ উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সরোওয়ার্দী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা ফয়সাল, মিনা অটো রাইস মেইলের পরিচালক আঃ মমিন প্রমুখ। উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেসবাহ উদ্দিন জানান, চলতি মৌসুমে প্রান্তিক কৃষক থেকে ৭০৪ মে.টন ধান ও ১১৮৪ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাউল ৪৯ দর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।