বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনও করে দলটি।

উপস্থিত এনসিপির নেতাকর্মী, ছাত্র-জনতা ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র ৩০ দিনের মধ্যে দিতে হবে। এ নিয়ে কোনও টালবাহানা করলে আমরা যমুনার সামনে বসে থাকবো না, ভেতরে যেতে বাধ্য হবো।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের হুঁশিয়ার করতে চাই, অবশ্যই আপনাকে মুজিববাদ আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে।

অন্যথায় বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে নামাতে বাধ্য করবে। বর্তমান ট্রাইব্যুনালের সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com