বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জের টোরাগড়ে পানিতে ডুবে শিশু আরাফাতে মৃত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী

হাজীগঞ্জে আরাফাত হোসেন নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের হোসেন উদ্দিন মো. রাসেদ হোসেনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি নিজ বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলাধূলা করছিল।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন সবাই।
এর পরেই বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তারা ধারণা করা করছেন, খেলাধুলার কোনো এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে ওই বাড়িতে একজন অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com