বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভাড়া নিয়ে দোকান দখলের অভিযোগ ভারাটিয়ার বিরুদ্ধে

মো মজিবুর রহমান রনি

হাজীগঞ্জে ভাড়া নিয়ে দোকান দখলের অভিযোগ ভারাটিয়ার আলী আশ্রফ বকুলের বিরুদ্ধে।

হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হলুদপট্টির ব্যবসায়ী দোলোয়ার হোসেন তুহিনের ক্রয়কৃত দোকান জোর পূর্বক দখলে অভিযোগ উঠছে ভারাটিয়া আলী আশ্রফ বকুলের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, হাজীগঞ্জ থানাধীন ২১৩ নং হাল ৮৩ নং মকিমাবাদ মৌজার বি,এস ২৭৮২ দাগে ১ শতাংশ ভূমির আন্দরে ভিটি. ৪৯ শতাংশ এর উপরস্থ ২১৩ বর্গফুট টিনসেট সম্পূর্ণ দোকানটি শামছুল হকের ছেলে মহসিন খানেঁর কাছ থেকে ১৯/১/২০২৫ সাব কবলা দলিল মূলে দোলোয়ার হোসেন তুহিন ক্রয় করেন । কিন্তু পূর্বের মালিক মহসিন খানের ভারাটিয়া আলী আশ্রফ বকুল জোর পূর্বক দোকানটি দখল করে রেখেছে।

দোকানের মালিক দেলোয়ার হোসেন তুহিন বলেন : আমি দেকান ক্রয় করার পর থেকে আলী আশ্রাফ বকুল দোকান দখল করে রেছেছে। তিনি বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছে। কয়েকবার পূর্বের মালিক মহসিন দোকান খালি করে দেওয়া কথা বললেও তিনি দখল করে রয়েছে।

এবিষয়ে পূর্বের দোকানের মালিক মহসিন খান বলেন : আলী আশ্রাফ বকুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আমি এই বছরের প্রথম দিকে দেলোয়ার হোসেন তুহিনের কাছে দোকান বিক্রি করে দেই। বিক্রি করার পরও আলী আশ্রাফ বকুল জোর পূর্বক দোকান দখল করে রয়েছে। এবিষয়ে তাকে কয়েকবার বুঝোলে ও তিনি দোকান ছাড়েনি।

বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন : এবিষয়ে ব্যবসায়ী আলী আশ্রাফ বকুলে বিভিন্ন সময় বুঝালেও তিনি দোকান ছাড়তে রাজি নয়। তিনি দোকান জোরপূর্বক দখল করে রেয়েছে।

এবিষয়ে ভারাটিয়া আলী আশ্রাফ বকুল বলেন : আমি এই দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসায় পরিচালনা করছি, আমার চুক্তির মেয়াদ এখনো রয়েছে। দোকান মালিক আমাকে না জানিয়ে দোকান অন্য জনের কাছে বিক্রি করে দেয়।

এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন : অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষেকে নিয়ে বসেছি। তাদের সাথে আবারো বসবো।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com