বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মান, বিপাকে প্রবাসীর পরিবার

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট ….

হাজীগঞ্জে ইছাপুরা গ্রামে চলাচলের পথ আটকে ভবন নির্মানের অভিযোগ উঠছে তাজুল ইসলামের বিরুদ্ধে।

হাজীগঞ্জের ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত আব্দুল হামিকের ছেলে প্রবাসী
খোরশেদ রশেদ আলম বকাউলের ও তার ভাইদের চলাচলের পথে ভবন নির্মানের অভিযোগ উঠছে একই বাড়ির বাসিন্দা মৃত সুলতানের ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায় , বিগত ৪ যুগ ধরে প্রবাসী খোরশেদ আলম বকাউলের বাড়িতে প্রবেশ করার জন্য তাজুল ইসলামের ঘরের পাশ দিয়ে চলাচলের রাস্তা ছিলো, গত বছরের শেষের দিকে তাজলু ইসলাম রাস্তায় পথটি বন্ধ করে ভবন নির্মান কাজ শুরু করে।

প্রবাসী খোরশেদ আলম বকাউল বলেন : আমি দীর্ঘদির প্রবাসে ছিলাম, তাজুল ইসলাম যখন বাড়ির কাজ শুরু করে তখন আমি কাজটি বন্ধ করার জন্য স্থানীয় ভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করলে তিনি তারা কাজ চালিয়ে যায়।এখন তারা রাস্তা পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়ে আসছে।

প্রবাসী খোরশেদ আলম বকাউলের ভাতিাজা বলেন : আমরা দীর্ঘদিন ধরে এই পথটি দিয়ে চলাচল করি। হঠাৎ করে তাজুল ইসলাম এই পথটি বন্ধ করে দিয়ে আমাদের চলাচলে বাধা দিয়ে আসছে। এখন আমাদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।

অভিযুক্ত তাজুল ইসলাম বলেন: এই পথটি আমরা জায়গার উপর। আমার ভাইদের ভবন নির্মানের সুবিধা জন্য এদিকে ভবন নির্মান করছি। আগে এখন দিয়ে বাড়ির পথ ছিলো, কিন্তু এখন আরেকটি পথ আছে।

এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন : অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com