বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের ৫ আগস্ট | Obaidul Quader | Awami League |

স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ৫ আগস্টের পর এই প্রথম কোন গণমাধ্যেমে কথা বললেন ওবায়দুল কাদের। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, সে সময় তিনি খুবই ভাগ্যবান, সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না। মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন। বলেন, ৫ আগস্ট তিনি ঢাকায় ছিলেন না। অবস্থান করছিলেন তার সংসদ এলাকায়। তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান নিতে পারেননি। ছিলেন পাশের আরেকটি বাসায়। তিনি জানান, চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর (সাবেক) গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে, সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘‘আমি যে বাসাটায় ছিলাম, আন্দোলনকারীরা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না, যে সেখানে আমি আছি। আমার বাসা তারা ‘লুটপাট’ করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম, সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে। তারা ভাঙচুর ও ‘লুটপাট’ করতে থাকে। আমি আমার স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে ছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘণ্টা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com