বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

১৪ জেলায় ২০০ ডাকাতির মূলহোতা হাজীগঞ্জের খাজা ২ দিনের রিমান্ডে

নুর মোহাম্মদ পাটোয়ারী 

চট্টগ্রাম বিভাগের ভয়ঙ্কর ডাকাত চক্রের অন্যতম শীর্ষ নেতা খাজা ওরফে মহিউদ্দিন কে দুই দিনের রিমান্ডে নিয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ। ১১টি জেলার ১৪টি মামলায় এজাহারনামীয় আসামি এই খাজা—যিনি ‘২০০ ডাকাতির মূলহোতা’ হিসেবে পরিচিত।

খাজা ওরফে মহিউদ্দিন হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাকে সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ওসি মো. মহিউদ্দিন ফারুক।

পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “আসামি খাজার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ ও সহযোগীদের শনাক্ত করতে আমরা দুই দিনের রিমান্ডে নিয়েছি।”

থানা পুলিশের সূত্রে জানায়, খাজা গ্রেপ্তার হওয়ার পর থেকে এলাকায় গরু চুরি ও সশস্ত্র ডাকাতির ঘটনা কমে গেছে। ধারণা করা হচ্ছে, সে ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দলের মূল পরিকল্পনাকারী এবং নেতৃত্বদানকারী।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই খাজা ও তার সহযোগীরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। তবে তার গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়াকে এলাকার জনগণ স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খাজার বিরুদ্ধে হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১৪টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে অনেকগুলো চাঞ্চল্যকর ডাকাতির মামলাও রয়েছে।

রিমান্ড শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং প্রয়োজনে আরও রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com