বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

পৃথক অভিযানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০) সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সাত নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১ জুন) রাতে রাজধানী বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগের গ্রেপ্তার নেতারা

গ্রেফতার অন্যরা হলেন– পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মো. আব্দুস সালাম (৫৭), কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২) ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।

ডিএমপি জানায়, রবিবার রাত দেড়টার দিকে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করা হয়। একইদিন রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকা থেকে মো. আব্দুস সালামকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। অন্যদিকে সোমবার সকাল সোয়া ৮টার দিকে শান্তিনগর এলাকা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম।

এছাড়াও রবিবার রাত ৯টায় লালবাগ এলাকা থেকে মো. নুরুল হক, রাত সাড়ে ১০টায় পল্লবী এলাকা থেকে মো. নাসির আহমেদ এবং রাত পৌনে ১২টার দিকে ওয়ারী এলাকা থেকে মাছুয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ছিল। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com