বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
হাজীগঞ্জে ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের গাজী বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী শাহাজাহান গাজী মেয়ে তানিয়া আক্তার(১৮) । দেড় বছর আগে একই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মাইনুদ্দিনের সাথে প্রেমের সুবাদে বিয়ে হয় তানিয়ার। বিয়ের একদিন পর তানিয়াকে বাপের বাড়িতে রেখে দূর প্রবাসে চলে যায় মাইনুদ্দিন। ২০২৩ সালে মা ডেঙ্গুতে মারা যাওয়ায় পর ছোট দিন ভাই বোন তামিম(১২) ও তাসমিমকে (৯)বাবার বাড়িতে থাকতেন তানিয়া।
তানিয়ার মামা ও খালুদের অভিযোগ, তানিয়াকে দীর্ঘদিন ধরে তার দাদীও ফুফি বিভিন্ন ভাবে হেনস্তা করে আসছিলো। এনিয়ে গত মাসে হাজীগঞ্জ থানায় তানিয়া তার ফুফির নামে একটি অভিযোগও করেছিলো। মঙ্গলবার রাতে তানিয়া নিজ রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে।
এবিষয়ে তানিয়া স্বজনরা আরো জানান, আন্তহত্যা করার পর তানিয়ার লাশ নিতে গেলে তার ফুফি বাধা দেন, এনিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়ে।
এবিষয়ে তানিয়া স্বামী মাউনুদ্দীনের স্বজনরা জানান, রাতে কথা হয় তানিয়া সাথে মাউনুদ্দীনের। সকালে মাউনুদ্দীন তানিয়াকে কয়েকবার ফোন দিলেও তাকে পায়নি।
১ মাস পূর্বের অভিযোগ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন : কলের পানি নেওয়াকে কেন্দ্র করে তানিয়া ও তার দাদি ফুফির মধ্যে মারামারি ঘটনা হয় এই মর্মে তানিয়া বাদী হয়ে হাজীগঞ্জ থানার অভিযোগ দায়ের করেন। পরে তারা স্থানীয়ভাবে অপস মিমাংসা মাধ্যমে বিষয়টি শেষ করে। তানিয়া হাজীগঞ্জ থানায় এসে অভিযোগ প্রত্যহার করে।
এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আত্মহত্যা বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়।
লাশ আনার সময় মারামারি ঘটনায় তানিয়া স্বজনরা তানিয়ার দাদী ও ফুফির নামে অভিযোগ দায়ের করে। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে