বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে মানুষ ছুটি কিংবা একটু অবসর পেলেই ঘুরতে বের হন। আর সেই ছুটি যদি হয় ঈদের, তাহলে আনন্দ বহুগুন বেড়ে যায়। এবছর ঈদের দীর্ঘ ছুটি পেয়েছে মানুষ। আর এই সুযোগে কেউ বেড়াতে গেছেন দূর-দূরান্তে, কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন আশপাশের বিনোদন কেন্দ্রে ।রবিবার ঈদের দ্বিতীয় দিনে হাজীগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্র, রেললাইন, সেতু ও ব্রীজ এলাকায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ আসছেন আনন্দময় সময় কাটাতে।
দেখা গেছে, উপজেলার বিভিন্ন পার্ক এন্ড রেস্টুরেন্টে রয়েছে, বিনোদন ও ভোজন রসিকদের জন্য নানা সুযোগ-সুবিধা। এতে বিনোদন প্রেমিরা সুন্দর ও স্মরণীয় মূহুর্ত উপভোগ করতে পারছেন। কিডস্ প্লে জোন, ট্রেইন, নাগর দোলা, দোলনাসহ বিভিন্ন রাইড ও সুইমিং পুল শিশু-কিশোরেরা হাশি-খুশিতে মেতে উঠেছে।
এছাড়াও ঘুরতে আসা মানুষেরা পরিবারের সদস্যদের নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সজ্জায় সজ্জিত রেস্টুরেন্টে থাই, চাইনিজ, ইন্ডিয়ান ও সাগরের মাছসহ সবধরনের ফাস্টফুড খাবার গ্রহণ করছেন।
এদিন বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি এলাকার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিলও চোখে পড়ার মতো। শিশুদের পাশাপাশি রাইডে চড়ছেন বড়রাও। দর্শনার্থীদের নিরাপত্তা ও বিনোদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কড়া নজর রয়েছে আয়োজকদের।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঈদে মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিতকরণে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহৃত আছে।