বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুর থেকে ঢাকাগামী রফরফ-৭ লঞ্চে নারী যাত্রীর মৃত্যু

চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রফরফ-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে লঞ্চটি মাঝনদীতে অবস্থানকালে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম রেজিয়া বেগম (৬৫)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও মোহাম্মদ জলিলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, রেজিয়া বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে মতলব মোহনপুর ঘাটে নামানো হয়।

লঞ্চের সহযাত্রী নুরে আলম নয়ন বলেন, ‘রেজিয়া বেগম লঞ্চে ওঠার পর থেকেই কিছুটা দুর্বল ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত অচেতন হয়ে যান। আমরা ধারণা করছি, তিনি স্ট্রোক করেছিলেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু তখনই বোঝা যায় তিনি মারা গেছেন।’

এ বিষয়ে লঞ্চ সুপারভাইজার ইউছুফ ও আজগরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ইউছুফ বলেন, ‘আপনারা মৃত যাত্রীর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com