বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ক্ষমতা দাপট দেখিয়ে হাজীগঞ্জ পৌরসভার পাম্প ঘর দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা রাদা কান্ত রাজুর বিরুদ্ধে

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট …

হাজীগঞ্জে পৌরসভার পাম্প ঘর দখলের অভিযোগ উঠছে আওয়ামী লীগ নেতা রাদা কান্ত রাজুর বিরুদ্ধে।
জানা যায়, ২ বছর আগে হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের এন্ড কারিগরি কলেজের দীঘির লিজ নেওয়া পর থেকে হাজীগঞ্জ পৌরসভার পাম্প ঘরটি দখল করে রাখে আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজু।

সরজমিনে গিয়ে দেখা যায়: পাম্প ঘরের ভিতরে মাছের খাদ্য সহ আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজুর কর্মচারীরা আসবাবপত্র নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে থাকছে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাম্পঘরের বৈদ্যুতিক মিটারটি অবৈধ ভাবে ব্যবহার করে আসছিলে রাধা কান্ত রাজু।
দীঘির দুপাশে পাতাল থেকে পানি উত্তোলন জন্য উচ্চ শক্তি বৈদ্যুতিক পাম্পগুলো চালানো হতো পৌরসভার বৈদ্যুতিক মিটার দিয়ে।

পাম্প ঘর দখল ও পৌরসভার বৈদ্যুতিক মিটার ব্যবহারের বিষয়টি প্রথমে আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজু স্বীকার কলেও।
পরে তিনি মুঠোফোনে বলেন : ৫ই আগষ্টের পূর্বে আমি পাম্প ঘরটি ব্যবহার করেছি।

হাজীগঞ্জ পৌরসভার ওয়াটার প্লান্ট প্লানিং প্রকৌশলী মাহবুর রহমান দখলে বিষয়টি স্বীকার করে বলেন পাম্প ঘরটি পরিত্যক্ত, তাই এবিষয়ে নিয়ে আমি তেমন করে ভাবেনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com