বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
হাজীগঞ্জে পানিতে ডুবে তিন বছর বয়সি মো. আব্দুল্লাহ্ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আব্দুল্লাহ্ বেপারি বাড়ির মো. আল-আমিনের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আব্দুল্লাহ নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন লোকজন।
এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশু আব্দুল্লাহ পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এসময় তিনি বলেন, যেসব পরিবারে ছোট বাচ্চা রয়েছে এবং সাঁতার জানে না সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে হবে।