বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে আইচারবাগ খাল পুনঃ খননে অনিয়মের অভিযোগ, শতাধিক কৃষকে ক্ষতিপূরনের টাকার আশ্বাস দিয়ে দেয়নি ইউপি সদস্য জাকির

মজিবুর রহমান রনি 

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের আইচারবাগ খাল পুনঃ খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, ২৪-২৫ অর্থবছরে ৩নং সুবিদপুর ইউনিয়নের আইচারবাগ খাল ১৩০০ মিটার খাল পুনঃ খননে আইচারবাগ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি মাধ্যমে ২৭ লাখ টাকা প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়।তবে সরজমিনে গিয়ে দেখা যায়, ১৩০০ মিটার খাল খননের কথা থাকলে কার্যত খালের একপাশে ৩০০ মিটার খনন করা হয়।

আইচারবাগ খালপাড়ের একাধিক কৃষকের বলেন: এই খাল খননে ব্যাপক অনিয়ম হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার নাম করে খালের মাটি অযত্ন অবহেলা করে ধানের ভরা মৌসুমে ধানের ওপর মাটি ফেলেছে। পরে আর ক্ষতিপূরণ না দিয়ে কর্তৃপক্ষ চলে যায়। এছাড়া এই খালে ১৩০০ মিটার খাল খনন করার কথা থাকলেও তারা ব্রিজের ৩০০ মিটার পর্যন্ত কাজ করেছে, বাকি কাজগুলো ফেলে রেখে বেকু নিয়ে চলে যায়।

তারা আরো বলেন : ধানের ভরা মৌসুমে ধানের ওপর মাটি ফেলেছে। ও সময় আমাদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন আমাদের ক্ষতিপূরনের কথা বললেন এখন কোনো ক্ষতিপূরনের টাকা দিচ্ছে না।

এবিষয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও কাজ পরিচালনাকারী দুলাল মেম্বার বলেন : এই বিষয়ে আমি পরে কথা বলবো।

অভিযোগ রয়েছে কৃষকদের জন্যে সমিতি থাকলেও কৃষকেরা এর কিছুই জানি না। স্থানীয় দুলাল মেম্বার ও তার পরিবারের সদস্যদের দিয়ে এই সমিতি করা হয়েছে।

এবিষয়ে ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য জাকির হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেনি।

এলজিইডি ফরিদগঞ্জ অফিস সূত্রে জানা যায়, ২৪-২৫ অর্থবছরে ৩নং সুবিদপুর ইউনিয়নের ৩টি খালে মোট ২৮০০ শত মিটার খাল পুনঃখনন করা হচ্ছে। আর এই কাজে ব্যয় ধরা হয়েছে ৫৯ লাখ টাকা। যার মধ্যে ইউনিয়নের আইচারবাগ খালে ১৩০০ মিটার খননে ২৭ লাখ টাকা। তেলিশাইর খালে ৯০০ মিটার খননে ১৯ লাখ টাকা। এছাড়া দিগদাইর-মনতলা খালে ৬০০ মিটার খননে ১৩ লাখ টাকা এবং একটি পুরনো ড্রেন সংস্কার করতে চার লক্ষ টাকা প্রকল্প বাজেট ধরা হয়। আর যে সমিতিগুলোর নামে উল্লেখিত ৬৩ লাখ টাকা লেনদেন হয় সেগুলো হলো আইচারবাগ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি., মনতলা চালিয়াপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. ও চৌধুরী মিজি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড।
উল্লেখ্য : এই সমিতিগুলোর সন্ধান পেতে ৩নং সুবিদপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের আনাচে-কানাচে, বিভিন্ন বাজার ও মিনি মার্কেটে খবর নিলেও সমিতিগুলোর কোনো হদিস না পাওয়ায় সমিতির কোনো সদস্য এ কমিটির কোনো লোকের সাথে কথা বলা যায় না।এলাকাবাসী বলেন, ভেক্যু দিয়ে খাল খননের কাজ করে তারা অনিয়মগুলো দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা তাদের বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com