বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি রবিবার জানিয়েছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুইয়েহ জেলায় এই দুই এজেন্টকে শনাক্ত করে আটক করা হয়েছে।
১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী ইরানের অভ্যন্তরে, এমনকি আবাসিক ভবনেও একতরফা আগ্রাসন চালিয়েছে। এরপর থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
এর আগে একই দিনে ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতেও আরো দুইজন মোসাদ এজেন্টকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আলবোর্জ প্রদেশটি তেহরান প্রদেশের সন্নিকটে অবস্থিত।
উল্লেখ্য, ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন এলাকায় ইরান ইতোমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত হেনেছে।