বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:

সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

এদিন আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়।  শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব।

এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করেন। মৎস্যভবন ও শাহবাগ থেকে অনেকেই পায়ে হেঁটে এসেছেন মহাসমাবেশে।

প্রথমপর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগরের নেতারা বক্তব্য রাখছেন। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন।

এরআগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছিলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com