বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
র্যাবের কাছে মাহিরা জানিয়েছেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার
মাহিরা আরো দাবি করেন, এরপর তিনি জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন। একপর্যায়ে রাস্তায় তিনি র্যাবের গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র্যাব। ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র্যাব।
এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ তরুণী, সন্ধান চায় পরিবার
এর আগে রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হন মাহিরা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায়, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র্যাব-৪।