বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায় : পাপিয়া

বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, জনগণ যদি এনসিপিকে ভোট দেয়, চলে যাবে সরকারে। কোনো সমস্যা না থাকলে জামায়াতে ইসলামীকে ভোট দিলে সেও চলে যাবে। ইসলামিক দলগুলো যারা চাচ্ছে, তাদের যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, যাবে। জনগণ কাকে ভোট দেবে, কারা নির্বাচিত হবে, এটা তো সবাই সবার মতো করে বলছে।
বলার ক্ষেত্রে তো আর বাধা দেওয়া যাবে না।সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে, তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাও আপনি-আমি বিরত করতে পারব না। এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার।

তাদের মতো ভাবতে দেন এখানে আমার স্পষ্ট কথা। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তা জনসম্মুখে উপস্থাপন করুক। ম্যাগজিন আছে পিস্তল কোথায়? পিস্তল থাকলে গুলি কোথায়? তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে। জেলা প্রশাসক যেটা দেয়, তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে, যে তাকে কখন দিল।
তিনি আরো বলেন, এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারের, বর্তমান সরকারের বয়সও যদি এক বছর পার না হয়, তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুক, তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব, তখন ওইটা যখন সমাধান হবে না, আল্টিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাঁচে আমরা পড়ে যাচ্ছি, আমরা মূল জায়গা থেকে সরে আসছি।জুলাইয়ের ঘোষণাপত্র ৭১ এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল ৭১-এ। তারা এত অতিউৎসাহী হয়ে যাচ্ছিল ৭১ এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। ৭১ এ আমাদের ভূমিকা ছিল না, এখানে আমাদের ভূমিকা আছে। ৭১-কে মাইনাস করো।

চাঁদাবাজ, ছিনতাইকারী ও ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল ও থাকবে। প্রত্যেকটা দলকে নিয়ন্ত্রণ করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com