বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জের লাওকোরায় চলছে অবৈধ মিনি ড্রেজারের তান্ডব, নষ্ট হচ্ছে কৃষিজমি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জে যেন চলছে অবৈধ মিনি ড্রেজারের মহোৎসব। উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের পশ্চিম মাঠে প্রকাশ্যেই চলছে কৃষিজমির মাটি কাটার উৎসব। তাণ্ডব চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী এক সিন্ডিকেট। অথচ দেখার যেন কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, এই অবৈধ ড্রেজিংয়ের নেতৃত্ব দিচ্ছেন এলাকার আলোচিত বালু ব্যবসায়ী ইলিয়াস বেপারী। তার নেতৃত্বে মিনি ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি কেটে তা বিক্রি করা হচ্ছে। এমনকি পাশের বাড়ির রাস্তা ভরাটেও সেই বালু ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, ভূঁইয়া বাড়ির বাসিন্দা আবু বক্কর এই বালু কিনে তার বাড়ির রাস্তা ভরাট করছেন। এ বিষয়ে বালু ব্যবসায়ী ইলিয়াস বেপারী বলেন, “আপনাদের সব প্রশ্ন আবু বক্করকে জিজ্ঞাসা করেন।”

আবু বক্করের ছেলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অকপটেই জানান, “আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি নিইনি। এমনিতেই মাটি কাটছি।”

এতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই চলছে ফসলি জমির ওপর অবৈধ ড্রেজিং কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ—ইলিয়াস বেপারী নিজের জমির পাশ থেকে ড্রেন ড্রেজিং করে মাটি উত্তোলন করছেন এবং তা বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। এতে শুধু তার লাভ হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো এলাকার কৃষিজমি ও পরিবেশ।

স্থানীয় কৃষকরা বলেন, “এভাবে ফসলি জমির মাটি কাটা চলতে থাকলে ভবিষ্যতে এখানে কোনো ধরনের চাষাবাদ করা সম্ভব হবে না। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়বে।”

এ বিষয়ে এলাকাবাসী দাবি করেছেন, বারবার অভিযোগ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রশ্ন তুলেছেন—প্রভাবশালীদের চাপে কি প্রশাসন চুপ আছে?

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com