শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ার সম্পত্তি দখলে বাধা দেওয়ায়,অসহায় পরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট

কচুয়ার আম্মুজান গ্রামের দর্জি বাড়িতে অবৈধ ভাবে সম্পত্তি দখলে বাধা দেওয়ায়,অসহায় পরিবারের উপর হামলা অভিযোগ উঠছে এলাহী বক্সের ছেলে বাবুল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার সকালে আম্মুজান গ্রামের দর্জি বাড়ির মৃত জহিরুল ইসলামে সম্পত্তি অবৈধ ভাবে এলাহী বক্সের ছেলে বাবুল মিয়া ও তার পরিবারের দখল করতে আসলে জহিরুল ইসলাম পরিবার বাধা দেয়।
এসময় বাবুর ইসলাম, তার ছেলে নাঈম ও জিহাদ জহিরুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়, কিল, ধুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

পরে স্থানীয়রা জহিরুল ইসলামের স্ত্রী ও তার ছেলে, ছেলের বউকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এবিষয়ে জহিরুল ইসলাম স্ত্রী ফাতেমা বেগম বলেন,, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া আমাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করছে, শনিবার সকালে জায়গা অবৈধভাবে দখল করতে গেলে আমরা বাধা দেয়। এ সময় বাবুল মিয়া ও তার দুই ছেলে নাঈম ও জিহাদ আমাদের উপর হামলা চালায়। আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন।

এবিষয়ে জহিরুল ইসলামের ছেলে সোহাগ বলেন, দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে বাবুর নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব করে আসছিল।শনিবার বাবুল মিয়া ও তার ছেলেরা আমার মাকে আমাকে এবং আমার স্ত্রীকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আমরা এর সঠিক বিচার চাই।

মারধরের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বাবুল মিয়া স্বীকার করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com