বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২১ জনকে পরবিাবরের কাছে হস্তান্তর

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২ কিশোরের মধ্যে যাচাই-বাছাই শেষে ২১ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

ওসি বাহার মিয়া বলেন, ‘সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের ছায়াবাণী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালীবাড়ি প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ কিশোরকে আটক করা হয়।

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ওই কিশোরদের যাচাইবাছাই করে প্রকৃত অভিভাবকের কাছে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজন থানার হাজতে আটক রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব।’

এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানার পুলিশ ৩২ জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com