বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা পর এবার এনসিপির সমাবেশস্থলে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে শহরের পৌর পার্কে স্থানীয় ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালান। তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক।

সমাবেশস্থলে অবস্থান করে দেখা গেছে, বেলা একটা ৪৫ মিনিটে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে আসেন। এ সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান।

হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এ সময় এনসিপির নেতা-কর্মীরা এক হয়ে পুলিশসহ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান।

দুপুর দুইটা ৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। বেলা সোয়া দুইটার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।

সোর্স : প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com