বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাত খান পিটু গ্রেপ্তার

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট অফিসপাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘খোদাদাত খান পিটুর নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সোর্স : বাংলা ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com