বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আগামীকাল বুধবার চাঁদপুর থেকে আবারো এনসিপি মাসব্যাপী পদযাত্রা শুরু

রাষ্ট্রীয় শোক পালন শেষে আগামীকাল বুধবার থেকে আবারো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী পদযাত্রা শুরু হতে যাচ্ছে। বুধবার সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। পরদিন বৃহস্পতিবার পদযাত্রা কর্মসূচি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। 
মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব  সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এনসিপি নেতারা। সংবাদ সম্মেলনে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ ও জুলাই পদযাত্রার প্রস্তুতির বিষয়ে জানানো হয়। 

চাঁদপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য, যা আগামীদিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

অনুষ্ঠানসূচি সংক্ষেপে তুলে ধরে বলা হয়, বুধবার সকাল ৯টায় শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন ও বেলা ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

চাঁদপুরে এই পদযাত্রায় উপস্থিত থাকবেন ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আরও উপস্থিত থাকবেন জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত থাকবেন সার্জিস আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, জেলার প্রধান সমন্বয়ক মো মাহবুব আলম, এনসিপির যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com