বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্টে
বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে সাধারণ মানুষের দুয়ারে আবার কখনও বিএনপির মরহুম নেতাদের কবরের পাশে জেয়ারতের উদ্দেশ্যে। শহর থেকে গ্রাম, ইউনিয়ন থেকে ওয়ার্ডের পাড়া-মহল্লায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগেও ব্যস্ত চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
দেশে বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফ্যাসিস্ট সরকার পতনের পর দলের সক্রিয় নেতাকর্মীরা দলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তৃনমূল পর্যায়ে। তারই প্রেক্ষিতে হাজীগঞ্জ-শাহরাস্তির পাড়া-মহল্লায় ছুটছেন জেলা বিএনপির সক্রিয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
শুক্রবার সকাল থেকে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ও ৪নং কালচোঁ ইউনিয়নে গণসংযোগে বের হয় বিএনপির এ নেতা। ওই সময় ইউনিয়নের রামপুর বাজারে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কথা তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে।
এরপর বিএনপির মরহুম নেতাদের কবর জেয়ারতের উদ্দেশ্যে ছুটে যান তিনি। প্রথমে নেতাকর্মীদের সাথে নিয়ে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসন মহন চৌধুরী এরপর হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব জুনাব আলী, কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের বাবা আব্দুল হালিম তালুকদার, ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলমগীর মল্লিক, ওড়পুর গ্রামে বিএনপি নেতা মরহুম নজরুল ইসলাম, ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম সরদার ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন মোহাম্মদপুর গ্রামে যুবদল নেতা মরহুম স্বপনের কবর জেয়ারত করেন ব্যারিস্টার কামাল উদ্দিন।
ওই সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোল্যা মাহমুদ হোসেন, উপজেলা বিএনপি নেতা জাকির মুন্সী, নুরু মুন্সী, হাজীগঞ্জ পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি আজাদ কাশারি, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায় ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ মামুন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব ইকবাল সর্দার, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সবুজ, পৌরসভা যুবদল নেতা শাহআলম ভুট্টু, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাফিজ মেম্বার, যুবদল নেতা আবুল বাসার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন দিদার, ছাত্রদল নেতা সুমন, হাসান, যুবদল নেতা আল-আমিন, ইব্রাহিম, শাওন, মেহেদি, মোফাসেল, বলাখাল ১নং ওয়ার্ড ছাত্রনেতা হাসান, ৪নং ইউনিয়ন বিএনপি নেতা শামিম, ৪নং ইউনিয়ন যুবদল নেতা কাদের, শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন সহ হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।