বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ বালু মহালকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(২৯ জুলাই) সকালে পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী,পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ে পরিদর্শক শারমিতা আহমেদ লিয়া।
অভিযানে বায়ু দূষণ(নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১১ ধারা লঙ্গন করায় মামা-ভাগিনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা,মের্সাস তালুকদার বিল্ডার্সকে ২০ হাজার, দেশ এন্টারপ্রাইজকে ২০ হাজার, বাংলাদেশ কনস্ট্রাকশনকে ২০ হাজার, মের্সাস নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজকে ১৫ হাজার, ফারহান ট্রেডার্সকে ১৫ হাজার,কামাল ব্রাদার্সকে ১০ হাজার, মনোয়ার এন্ড কোংকে ১০ হাজার, মজুমদার এন্টারপ্রাইজকে ১৫ হাজার, মের্সাস মরিয়ম ট্রেডার্সকে ১৫ হাজার সর্বমোট ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন- আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং
তাদেরকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যেন এমন ব্যত্যয় না ঘটে।
উল্লেখ্য, পরিবেশ দূষণ রোধ ও অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।