বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুটি ট্রাক, সরঞ্জাম সহ ৩ ডাকাত গ্রেফতার

হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুটি ট্রাক, সরঞ্জাম উদ্ধারসহ ৩ ডাকাত গ্রেফতার

হাজীগঞ্জ থানার মামলা (নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) অনুযায়ী হাজীগঞ্জ থানা পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিন ডাকাত আটক ও দুটি ট্রাকসহ সরঞ্জাম উদ্ধার করেছে। জানা যায়, হাজীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নূর মোহাম্মদ, এএসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন(১), এএসআই (নিঃ) মো. মনির হোসেন মুন্না, কনস্টেবল/৭৩১ খুরশেদ আলম ও কং/১৭৩ মো. মঞ্জুরুল হাসান মুন্সি সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইতঃপূর্বে গ্রেফতারকৃত আসামী মো. সিরাজ মিয়া @ জাহিদ হোসেন @ ঠান্ডু মিয়া (৫৩)কে পুলিশ হেফাজতে (রিমান্ড) এনে জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৫) বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে আসামী ০১। মো. সাহাব উদ্দিন প্রকাশ সাবু (৪৮) (পিতা-মৃত ছাত্তার হাওলাদার, মাতা-হালিমা বেগম, সাং-নলুয়াবাগী (হাইস্কুল), ৮নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী)কে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলাধীন মহাস্থানগড় এলাকা হতে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ডাকাতি মামলার ঘটনায় ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার) উদ্ধার করা হয়। পরবর্তীতে মো. সাহাব উদ্দিন প্রকাশ সাবু (৪৮) -এর দেওয়া তথ্য মতে কুষ্টিয়া জেলাধীন কুষ্টিয়া সদর উপজেলা এলাকা হতে আসামী ০২। রতন প্রকাশ কালু (৩৬) (পিতা-মৃত বাবুল মিয়া, পালক পিতা-ওহাব, মাতা-রোকেয়া বেগম, সাং-কাজীপাড়া, থানা-বিরল, জেলা-দিনাজপুর) এবং ০৩। মোঃ জামাল খান (৪৫) (পিতা-গোলাপ খান, মাতা-হাজু বেগম, সাং-কালাই কিশোর, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী) কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীগণ আন্তঃবিভাগীয় ডাকাত দলের সদস্য। ধৃত আসামী মো. সাহাব উদ্দিন প্রকাশ সাবু’র বিরুদ্ধে ৫টি, রতন প্রকাশ কালুর বিরুদ্ধে ২টি ও মো. জামাল খানের বিরুদ্ধে ৯টি ডাকাতি/চুরির মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত উদ্ধারকৃত মালামালের বিবরণ : ১) দুইটি ট্রাক, 2) একটি তালা কাটার সরঞ্জাম (বড় কাটার)। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com