বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় র‌্যাবের অভিযানে ৩৪.৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ৩৪.৫ কেজি গাঁজা সহ জগতপুর থেকে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার (২ আগস্ট ২০২৫) রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন জগতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রিপন (৩২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩৪.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. রিপন (৩২) কুমিল্লা জেলার চান্দিনা থানার আরিপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো। র‌্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com