বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ৩নং কালচোঁ ইউনিয়ন দিলদার হোসেন কিসলুর নেতৃত্বে হাজিগন্জে বিজয় মিছিল

নিজস্ব প্রতিনিধী : 

ঐতিহাসিক  জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী* উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩নং কালচোঁ ইউনিয়ন বিএনপি-র উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক নেতাকর্মী।

মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাবকে চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু ।
তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইসমাঈল হোসেন ও শাহাদাত হোসেন মজুমদার সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

দিলদার হোসেন কিসলু বলেন,
৭৫-এর স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ রুখে দাঁড়ানো ছিল ইতিহাসের গর্ব। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

বিজয় মিছিলটি হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণআন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে কালচোঁ ইউনিয়ন।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com