বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য ৭দিন ২৪ ঘন্টা থানার দরজা খোলা থাকে। থানায় আসবেন সেবা নিবেন। কারো মাধ্যমে আসতে হবে না। নিজের সেবা নিজেই গ্রহণ করবেন। সেবাগ্রহণে কোন বিলম্ব বা হয়রানি মনে করলে ওসি কিংবা আমাকে জানাবেন।
পুলিশ পরিদর্শক রাজীব শর্মার উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, জুয়েলারী সমিতির উপজেলা সভাপতি মানিক রায় ও সাইফুল ইসলাম সিফাতসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।