বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫ জুয়ারি আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত পাঁচজন জুয়ারি সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। রোববার (১০ আগস্ট ২০২৫) ভোররাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনী জেলার অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার আমিরা বাজার বিশ্ববন্দ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আটকরা হলেন— মোঃ খোকন বেপারী (৪৫), মোঃ বাচ্চু মিয়া (৪৭), মোঃ আমিন (৪৪), মোঃ মফিজ (৪৬) এবং মোঃ দুলাল (৪৭)। তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ১৩০ টাকা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com