বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তিতে নবাগত ইউএনও’র যোগদান

শাহরাস্তি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজিয়া হোসেন।
রোববার (১০ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি ফেনীর সোনাগাজী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া, স্বামীর জেলা লক্ষ্মীপুর। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জননী।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নাজিয়া হোসেন বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন, সরকারি সেবায় স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
মাঠ প্রশাসনে তার কর্মজীবন শুরু হয় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। সোনাগাজীতে ইউএনও থাকাকালে প্রশাসনিক ও উন্নয়নমূলক খাতে সফল পদক্ষেপের জন্য প্রশংসা অর্জন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা, ই-গভর্ন্যান্স, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার রয়েছে বিশেষ প্রশিক্ষণ।
নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাশার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহম্মদ শেখসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক, গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা প্রশাসন ও স্থানীয় জনসাধারণ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে শাহরাস্তি উন্নয়নের নতুন গতিপথে অগ্রসর হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com