বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম ,নিহত ১

ফরিদগঞ্জে বিদেশের টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমান ফেরত ভাতিজা বাবু (২৪) নিহত হয়েছে। একই ঘটনায় বাবা রওশন গাজী (৫০) ও ভাই আরমান হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। নিহতের বাবা রওশন গাজীর মাথা ফেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়। অপরদিকে নিহতের ভাই আরমানের অবস্থা আশংকাজনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর বড়গাঁও এলাকার গাজী বাড়ীতে এই ঘটনা ঘটে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা রওশান গাজী বলেন, প্রবাসে ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের সাথে বিরোধ হয় তার চাচার। এ সময় তার চাচা হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার ছেলে বাবুকে। ঘটনাস্থলেই বাবু মারা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com