বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ঢাকা ও গাজীপুরের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ চাঁদপুর স্ট্যান্ড রোডে তাজমহল হোটেল আটকে রেখে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ চক্ররা। অবশেষে পুলিশ ও ডিবি পুলিশের ভয় দেখিয়ে মুক্তিপনের টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাজমহল হোটেলের কক্ষ থেকে আরিফ হোসেন ও তার সহযোগী রাসেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের হেফাজত থাকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
পুলিশের হাতে আটক হওয়া আরিফ হোসেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার আলী গাজীর ছেলে ও তার সহযোগী রাসেল হোসেন একই এলাকার আব্দুর রহমানের ছেলে।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই আলামিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে আটককৃত দুজনকে আদালতে প্রেরণ করে পুলিশ অবশেষে তাদের জামির না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
পুলিশ জানিয়েছেন, আটক আরিফ হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়া বহিরাগত থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সাধারণ মানুষদের তুলে এনে হোটেলের কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। চাঁদাবাজ আরিফের রয়েছে সঙ্ঘবদ্ধ একটি চক্র। সে কোড়ালিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অপকর্ম চালিয়ে যান। অনেক অসহায় মানুষদের মাদক দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আরিফ হোসেনের বিরুদ্ধে।