বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
মো মজিবুর রহমান রনি
হাজীগঞ্জে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মুমিনুল হকের সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের সদস্য সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের আয়োজনে বুধবার (১৩ আগস্ট) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা কামনায় মোনাজাত করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুর রউফ। একই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মী ও সমর্থক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. শাহ-এমরান।
এসময় বিএনপি নেতা সাহাবউদ্দিন সাবু, ডা. জহির হোসেন, জসিম মজুমদার, গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সোহেল রানা, স্বেচ্ছাসেবক নেতা ঝুটন, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রাজন, মেহেরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।