বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হিরো আলমের হার্ট অ্যাটাক হয়েছে

সাম্প্রতিক সময় স্ত্রী রিয়া মনির সঙ্গে পারিবারিক কোলাহলের জের নিয়মিত সংবাদের শিরোনাম হিরো আলম। দুইজনের সম্পর্কের টানাপোড়েনের জেরে আলমকে ডিভোর্সের ঘোষণা দেন রিয়া। ডিভোর্সের কথা শুনে আত্মহত্যার ঘোষণা দেন আলম। তবে সন্তানদের অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এবার শোনা যাচ্ছে হার্ট অ্যাটাক করেছেন আলম। তবে নেটিজেনদের প্রশ্ন এবার কি আসলেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন নাকি হাস্যরসের ফাঁদ? এটা কী বাস্তব, নাকি হিরো আলমের সোশ্যাল মিডিয়া ড্রামা? কারণ এর আগে একবার আত্মহত্যার চেষ্ঠা করেছিলেন তিনি। এর কিছুদিন পরে রিয়া জানান আলমের আত্মহত্যা চেষ্টা একটা সাজানো নাটক ছিল। তবে খোঁজ নিয়ে জানা গেছে গতকাল বুধবার হার্ট অ্যাটাকে করেছেন আলম।

আলমের সহকর্মী সেলিম গণমাধ্যমকে জানান, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন। তবে সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।’

এদিকে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার ফেসবুক থেকে এক পোস্টে হার্ট অ্যাটাকের তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে জানানো হয়েছে, ‘অতিরিক্ত টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয় দুই তলা সিড়ি থেকে নিচে পড়ে যায়। পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করান হয়। সেখান থেকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছে হিরো আলমের পরিবার।’

এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) একটি পোস্টে জানানো হয় হার্ট অ্যাটাক করেছে হিরো আলম।

বলে রাখা ভাল, দীর্ঘদিন ধরে রিয়া মনি ও আলমের মধ্যের সম্পর্কের টানাপোড়েন চলছে। দুইজনের সম্পর্কের টানাপোড়েনের জেরে গত ৭ আগস্ট রিয়া জানান, তিনি আলমকে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্সের ঘোষণার পর আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন আলম। তবে পরিবারে অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com