বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও ইঞ্জি.মমিনুল হকের সুস্থতা কামনায় বাকিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট…

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এর সুস্থতা কামনায় ২নং বাকিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন বিএনপির নেতা আলাউদ্দীন তরুণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক শেখ খোরশেদ আলম, মোঃ শুকুর আলম শুকু, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন রবিন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহলে তালুকদার ও আব্দুর রহিম মুন্সি, প্রচার সম্পাদক কাজী জসিম, দপ্তর সম্পাদক আবু বক্কর তপদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল পাটোয়ারী ও সাদ্দাম হোসেন রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন গাজী, নাসির গাজী, দেলোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক নুরু গাজী, সাংগঠনিক সম্পাদক ফয়েজ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোঃ মোতালেব, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর কাদের জিলানী, ইরফান আহমেদ শান্ত, রবিন, রাকিবসহ আরও অনেকে।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com