বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :
চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৫ আগষ্ট গভীর রাতে ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্যাহ্ (৬০), টোরাগড় (মিজি বাড়ি) এলাকার মোঃ শাহেদ (১৮) এবং মকিমাবাদ ৫নং ওয়ার্ডের মোঃ অনিক (১৮)কে আটক করা হয়।
১৫ আগস্টকে ঘিরে গভীর রাতে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় দেওয়ালে লিফলেট লাগাচ্ছিলেন দুই ছাত্রলীগ কর্মী। এসময় পৌরসভার ছাত্রদলের নেতা রাজন, ওয়ার্ড যুবদলের নেতা বিক্রম হোসেন এবং পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ সোহেল হোসেন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্যাহ্সহ মোট তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতের প্রেরন করা হবে।