বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
তিনি আরো বলেন, বর্তমানে দেশে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই, সুস্থ বিচার ব্যবস্থা নেই। সংস্কারের নামে দেশে যে প্রহসন চলছে, তা জনগণ কখনোই চায় না। এজন্যই জনগণ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, প্রতিদিন গুম, খুন, হত্যা, চাঁদাবাজি আর লুটপাট বেড়ে চলেছে। জনগণ কি মানুষের মতো বাঁচার জন্যই ২৪ জুলাইয়ের আন্দোলন করেছিল। আগামীতে এই দেশ হবে ইসলামী আইনের দেশ। ইসলামী ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আমাদের আরও শক্তভাবে কাজ করতে হবে।
পিয়ার পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ ব্যবস্থাকে সমর্থন করি। কারণ এই পদ্ধতিতে জনমতের ভিত্তিতে সবাই সবার অধিকার বুঝে পাবে। নির্বাচনে যদি পিয়ার পদ্ধতি চালু হয়, তাহলে অর্থবল, প্রভাব বা ক্ষমতার জোরে কেউ আর জনগণকে দমন করতে পারবে না। প্রকৃত জনপ্রতিনিধি উঠে আসবে। এতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী যুবসেনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এইচ এম শহীদুল্লাহ্, বাংলাদেশ ইসলামী যুবসেনা, কেন্দ্রীয় যুবকল্যাণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ আল বাকী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সহ-সাধারণ সম্পাদক, দিদার হোসেন রাকিব।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম এম.এ।
সভায় ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ সহ তাদের অঙ্গ সংগঠন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।