বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ পৌরসভার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির ঝুটনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণ

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত অনুষ্ঠানে পৌর সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ুন কবির ঝুটনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে।

এদিন বিকালে বেলা সাড়ে তিনটার দিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি টোরাগড় থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজিত শোভাযাত্রা  ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়।

শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা ও কেককাটা স্থলে এসে শেষ হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করা হয়।

এ দিকে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ুন কবির ঝুটনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ড টোরাগড়-বদরপুর এলাকাসহ ১২টি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, সমর্থক ও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com