বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতলব উত্তরে সাপের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে দুই সন্তানের জননী খুকি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খুকি বেগম গ্রামের মামুন সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় সকালে রান্নাঘরে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্বামী তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করেছেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com