বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সরকারি প্রকল্পের ইট দিয়ে সড়কও জনপদ বিভাগের ড্রাইভারের বাড়ির দেয়াল নির্মান

মো মজিবুর রহমান রনি

সরকারি প্রকল্পের ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মান অভিযোগ উঠছে সড়কও জনপদ বিভাগের
হাজীগঞ্জ উপ বিভাগের ড্রাইভার মানিকের বিরুদ্ধে।

২৪ আগষ্ট রবিবার দুপুরে হাজিগঞ্জ পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ি সংগল্ন এলাকায় সড়কও জনপদ বিভাগের ড্রাইভার মানিকের বাড়ির সামনে সরকারি প্রকল্পের ইট নামাতে দেখা যায়।

জানাযায়, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মান কাজ চালিয়ে যাচ্ছিলো সড়কও জনপদ বিভাগের ড্রাইভার মানিক।
রবিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় মানিক
সড়ক ও জনপদের একটি গাড়ি দিয়ে ইটগুলো তার বসতবাড়ির সামনে নিয়ে অলোড করছে।

এসময় সরকারি প্রকল্পের ইটের কথা স্বীকার করে মানিক বলেন আমার ভুল হয়ছে, আমাকে ক্ষমা করে দিন।

এবিষয়ে সড়কও জনপদ বিভাগের হাজীগঞ্জ উপ বিভাগের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন : সে আমাকে বলেছে তার বাড়ির কাজে কিছু ইট লাগবে তাই আমি বলেছি দোয়াভাঙ্গার একটা কাজ শেষে যদি থাকে তাহলে নিতে কিন্তু তা সংখ্যায় অল্প কিন্তু নিয়েছে কিনা জানিনা। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা জানতে চাইলে বলেন, সরকারি গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যাবহার করা জাবেনা।

আপনার বক্তব্য আর ড্রাইভার মানিকের বক্তব্য এক নয় একথার জবাবে কোন জবাব দেননি।

এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মুহা আলিউল হোসেন বলেন : হাজীগঞ্জের দায়িত্ব যিনি আছেন তার সাথে কথা বলেন।

উল্লেখ্য মানিক দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের চাকুরী সুবিধে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com